


Slide 1
Slide 2
Slide 3

অধ্যক্ষের বার্তা
দক্ষিণবাংলার প্রত্যন্ত ও ঘন বসতিপূর্ণ এ এলাকায় শিক্ষা তথা নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় গান্না বাজার কলেজ। পরবর্তীতে যা আলহাজ্ব মশিউর রহমান কলেজ নামে নামকরণ করা হয়। ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৪ সালে স্বীকৃতি লাভ কারার পর থেকে কলেজটি অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদেরকে উচ্চশিক্ষার পথ প্রদর্শন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজ বর্তমানে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি (পাস) কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছে। এ কলেজে মোট ৪৬ জন শিক্ষক কর্মচারী আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা প্রসারের কাজ চলমান রেখেছে। এ প্রতিষ্ঠান হতে অনেক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত, অনেক শিক্ষার্থী শিক্ষাজীবন শেষে কর্মজীবনে সাফল্য লাভ করে দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। এখানে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য-সাংস্কৃতি, বিতর্ক ও খেলাধুলা চর্চায় উৎসাহিত করা হয়। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় অন্তরে ধারণ করে কলেজের সকল কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার মান উন্নয়নে ভিজিলেন্স টিমের সহযোগিতায় নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে পরবর্তী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। রাজনীতি ও সন্ত্রাস মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি আজ এলাকার গর্ব। এলাকার জনপ্রতিনিধিসহ শিক্ষানুরাগী ব্যক্তিদের মতামত ও সহযোগিতা নিয়ে গ্রাম এলাকায় একটি মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজ। উত্তরোত্তর কলেজের শিক্ষার মান বৃদ্ধির জন্য কলেজ পরিচালনা কমিটি ও শিক্ষক কর্মচারী বৃন্দ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সর্বস্তরের মানুষের প্রতিষ্ঠানটি অত্র এলাকার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।
মোঃ মোস্তফা শাহিদ
অধ্যক্ষ
মোবাইল নংঃ ০১৭১১ ২৮০২৯০