সভাপতির বাণী

দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করার সময়। তার মাঝে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে। আর সে প্রয়োজন অনেকাংশে পূরণ করে কলেজ। এ শিক্ষা যেমন আমাদের জ্ঞানের চাহিদা মেটায় তেমনিভাবে জীবনকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখে। যেহেতু কলেজের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই কলেজও সুন্দর হওয়া খুবই প্রয়োজন। তাইতো ঝিনাইদহের দক্ষিনাঞ্চলের সকল শ্রেণীর মানুষের সামনে জ্ঞানের দুয়ার খুলে দাঁড়িয়ে আছে আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজ। এ কলেজে অধ্যায়ন শেষে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে। শিক্ষাজীবন শেষে জীবনে সু প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। ব্যাপারটা ভাবনাতে আসলেই অন্তরে সুখ বোধহয়। যে সুখের গর্বিত অংশীদার আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রী কলেজ। বিজ্ঞান শিক্ষা একটি জাতির শিক্ষার সৌন্দর্য। ডিজিটাল বাংলাদেশ গড়তে যার কোন বিকল্প নেই। সমৃদ্ধ ল্যাব সহ বিজ্ঞান শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে এ কলেজ বিজ্ঞানশিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে। সুগঠিত কম্পিউটার ল্যাব মাল্টিমিডিয়া ভিত্তিক পাঠদান এ কলেজকে উন্নীত করেছে এক অনন্য উচ্চতায়। শিক্ষক ও শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক কলেজের শিক্ষার পরিবেশে দিয়েছে বাড়তি মাত্রা। প্রিন্সিপাল স্যারের গতিশীল নেতৃত্বে, গভর্নিং বডির সকল সদস্যের সক্রিয় তত্ত্বাবধান এবং ৪৬ জন শিক্ষক কর্মচারীর আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এ কলেজ এলাকার সকল প্রতিষ্ঠানের মধ্যে নিজেকে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছে এ ব্যাপারটা আমাদের জন্য গর্বের। আগামীর বাংলাদেশ গড়ার জন্য যথাযথ ভূমিকা আলহাজ্ব মসিউর রহমান ডিগ্রী কলেজ পালন করবে এ বিশ্বাস অন্তরে লালন করি অহর্নিশ।